স্বাধীন বাঙলায় কোথা থেকে আগত মানুষ খেকো একদল বুনো নেকড়ে! ছিড়ে খুঁড়ে খায় মানচিত্রের সম্ভ্রম, দশদিকে ভূমির বুকে মুখ সেধিয়ে। হায়! বোনের গায়ে এ কার কালোহাত দিয়েছে থাবা মায়ের শাড়ির আঁচলে। মর্ত জুড়ে নক্ষত্রের আর্তচিৎকার মুহুর্তে লোপাট একটি তারা ভূগর্ভে। ফাঁসির দাবিতে শহরের দেওয়ালে বিদ্রোহী কালি; টিভির টকশো জমেছে। রাস্তার মোড়ে জনতার শানিত ধ্বনি, পত্রিকার পাতায় ছাপা, মানুষ রুপি অমানুষের চেহারা এবার মুছবে দন্ডের আদেশে সজ্জিত ফাঁসির মঞ্চে।
স্বাধীন বাঙলায় কোথা থেকে আগত
মানুষ খেকো একদল বুনো নেকড়ে!
ছিড়ে খুঁড়ে খায় মানচিত্রের সম্ভ্রম,
দশদিকে ভূমির বুকে মুখ সেধিয়ে।
হায়! বোনের গায়ে এ কার কালোহাত
দিয়েছে থাবা মায়ের শাড়ির আঁচলে।
মর্ত জুড়ে নক্ষত্রের আর্তচিৎকার
মুহুর্তে লোপাট একটি তারা ভূগর্ভে।
ফাঁসির দাবিতে শহরের দেওয়ালে
বিদ্রোহী কালি; টিভির টকশো জমেছে।
রাস্তার মোড়ে জনতার শানিত ধ্বনি,
পত্রিকার পাতায় ছাপা, মানুষ রুপি
অমানুষের চেহারা এবার মুছবে
দন্ডের আদেশে সজ্জিত ফাঁসির মঞ্চে।