ছবি

বিম্বের ছায়াপথে আমি অভিযাত্রী-

 আলোকীয় কোলাহলে নেই আমি-

তবু,জীবন গতির সাথে করে মৈত্রী 

 এঁকেছি তোমারই কাজল চোখের ছবি।

দখিনা সমীরণে-মৃদু আলোড়ন

  শ্রান্ত পথিকের চোখে আশা-তবু হতাশা

তোমায় দেখে হৃদযন্ত্রের অতি স্পন্দন-

  জেনেছি আগ বাড়িয়ে তবুও কিছু গোপন কথা-

    যা ভাবো তুমি হরহামেশা।

আকাশলীনার নির্জন আয়োজনে কি কেবল আমি?

  তোমার ছবিও যে থাকে বুকপকেটে অস্নাত,

তোমারই দীঘল কেশের সিয়ায়-

কেটে যায় আমার গভীর শর্বরী-জুলমাত।

0.00 avg. rating (0% score) - 0 votes