মুখোশের অন্তরালে

মুখোশের অন্তরালে


কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

মানুষের পরিচয় আজ
আর ব্যবহারে নয়,
মানুষের পরিচয়
মুখোশের অন্তরালে।

মানুষকে ভালবেসে
কাছে টেনে নেওয়াই
মানুষের ধর্ম।

ধর্ম আজ রসাতলে গেছে।
মানুষ হয়ে মানুষ
ধর্ম ভুলে অধর্মের
পথে চলেছে।

ধর্মস্থানগুলো আজ
বন্ধ হয়েছে।
দেবতারাও আজ
বোধ হয়…
বন্দী ।

বন্ধু!
তুমি কি মানুষ?
মানুষকে ভালবাসো?
মানুষের কাছ থেকে
তাহলে দূরে থাকো……..

সাবাশ! বিশ্বত্রাস করোনা।
পৃথিবী আজ জেলখানা।।

0.00 avg. rating (0% score) - 0 votes