ছোট্ট জীবন

গানের সুরে সকাল আমার

বাঁশির সুরে সাঁঝ,

পথে আমার কর্মসুখ

হৃদয়ে প্রেমের তাজ।

সরল সোজা জীবন আমার

ভালোবাসি সবারে,

হাসি মুখে কথা বলি

সুখে আছি জগৎ মাঝারে।

ভগবানে পূজা করি

মনঃপ্রাণ দিয়ে,

নিত্যদিন চলছে জীবন

মানবধর্ম নিয়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes