তোমার জন্য

আমি সম্ভবত মরে যাবো তোমার বেলকুনিতে
পর্তুলিকার একটি পাপড়ির জন্য

অথবা হারিয়ে যাবো তোমার চিবুকে বসা
নীল প্রজাতির খোঁজে

কাজল মেশানো একফোঁটা বৃষ্টি ধরতে
ডুবে যাবো পদ্মা থেকে বঙ্গোপসাগরে

কিংবা পদস্পর্শ করা ধূলোকণা গায়ে মাখতে
শহরের রাজপথে পঁচে গলে মাটি হয়ে যাবো।

একটি চডুই পাখির খোঁজে তোমার বাড়ির আটতলা ছাদ থেকে লাফ দিবো মহাশূন্যে।

0.00 avg. rating (0% score) - 0 votes