তোমায় রেখেছি এ অন্তরে

তোমায় রেখেছি এ অন্তরে / শফিক তপন

তোমায় রেখেছি সযতনে আমার  অন্তরে
কোনদিনই বেড় করবনা একটু খানির তরে 
আজীন আমার অন্তরেই হবে তোমার ঘর, 
সুখে দুখে হাসি  কান্নায় থাকবে জনমভর 

ফুলের কানে যেমন ভ্রমর চুপিচুপি গান গায়,
তেমন করে গাইব গান দুই চোখের ইশারায় 
বলব সব কথা তোমার সনে যখন ইচ্ছা হয়,
ফুটবে ফুল ছুটবে সুবাস মোর  অন্তরময় 

তোমার কন্ঠে পরাব যখনই প্রেমের মনিহার, 
তখন ভালবাসাবাসিতে হয়ে যাবে একাকার 
অন্তরের এঘরে থাকবে তুমি সারাটা জীবন
রাতে দুপুরে  প্রাতে রাঙাবে আমার  মন 

তুমিতো আমার ধ্যান জ্ঞান শয়ন  স্বপন,
সে কথা জানবে শুধু আকাশ কিংবা পবন 
মোর অন্তর তুমি ছাড়া কেউ আর খুঁজবেনা,
আমি ছাড়াযে তোমায় আর কেউ বুঝবেনা ------

শনিবার, ৩০শে মে ২০২০ইং

গ্রীষ্মকাল, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া

0.00 avg. rating (0% score) - 0 votes