অথচ আজ মৌনতা বাঁধ ভাঙার কথা ছিলো,
উল্লাস আর উচ্ছ্বাসের হুংকারে ক্লান্তির সাথে মুগ্ধতার সখ্যতার কথা ছিলো,
নৌকার পালের মত আমাদের মেঘমালা জড়ো করার কথা ছিলো,
কিন্তু আমরা, সব ভুলে ব্যাকুল তৃষ্ণায় পড়ে আছি জড়ো চঞ্চলতায়।
বৃষ্টিহীন বিকেলে সম্পর্কের স্নিগ্ধতায় আমরা হতাম সিক্ত নীলাম্বরী,
সমস্ত বিকেল জুড়ে মমতার শিহরণে সময়টা বাঁধতাম অন্যরূপে,
নিবিড় অভিসারে ভীতু কম্পনে জ্বালতাম সংকোচের আগুন,
অতচ আমরা আজ অদেখা উত্তাপে হারাচ্ছি ষ্পর্শের মুহূর্তগুলো অনন্ত মহাকালে।
ব্যাঙাচির জীবনচক্রের মত ক্ষুদ্র থেকে বৃহত্তর কৃষ্ণ গহব্বরে জলমগ্ন আমরা –
প্রতিদিনের পথে পথে মাকড়শার জাল পায়ে জড়িয়ে
ভুলে থাকার যুদ্ধে তুমি, আমি, আমরা এবং আমাদের এই বেঁচে থাকা,
হয়তো বেঁচে আছি তাই মায়েদের মুখ এখনও সাঁজে রঙিন স্বপ্নের আঁচলে।