মাহে রমজান ।।।। শফিক তপন
মুসলমানদের পবিত্র রমজানের এই রোজার মাসে,
বিশ্ব জাহানের মুসলমান রোজা রাখতে ভালবাসে ।
ইসলামী এই নবম মাসে মুসলিম গণ রোজা রাখে,
চাঁদের ভিত্তিতেই উনত্রিশ বা ত্রিশ রোজা হয়ে থাকে ।
প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির ফরজ হল রোজা রাখা,
রোজা পালন কালে উচিত গুনাহ হতে বিরত থাকা ।
সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত পানাহার বন্ধ রয়,
সেহরি করে রোজা শুরু ও ইফতার করে ভাঙতে হয় ।
রমজানে মুসলমানগণের ইবাদত অত্যন্ত অনাবিল,
এই লাইলাতুল কদরের রাতে কুরআন হয় নাযিল ।
এই রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,
শয়তান থাকে শৃঙ্খলিত জাহান্নামের দরজা বন্ধ রয় ।
কুরআনে আছে হাজার মাস হতে উত্তম কদরের রাত,
এ মাসের শেষদিকে দেখা যায় শাওয়াল মাসের চাঁদ ।
শাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতরের উৎসব,
যা মোদের ধর্মীয় আনন্দের এক পবিত্র হৈ হৈ মহারব ।
——————-
বুধবার, ৭মে ২০২০ইং
২৩শে বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ