চাইলে তুমি আসতে পারো
আমার মনের দেশে
ঘুরতে পারো আপন মনে
আমায় ভালোবেসে।
ইচ্ছে হলে ভাসতে পারো
পদ্ম বিলের মাঝে
সূর্য খেলা দেখতে পারো
সকাল কিংবা সাঁঝে।
চাইলে তুমি ভিজতে পারো
অঝোর বৃষ্টি ধারায়
রাখতে পারো দৃষ্টি তোমার
জোৎস্না মাখা তারায়।
পাখির মতো ডানা মেলে
উড়তে যদি চাও
ভালোবাসি বললে শুধু
পূরণ হবে তাও।
আরো যতো ইচ্ছে তোমার,
যতো আছে শখ
সব মেটাতে আছে আমার
ইচ্ছে-পূরণ রথ।