মাহে রমজান
বছর ঘুরে আবার এলো
হিজরি মাস মাহে রমজান
মুমিনরা যে রাখবে রোজা
ফজর থেকে মাগরিবের আজান।
রহমত বরকত নাজাত পেতে
নামাজ পড়বে দিনে রাতে
পূন্য হবে ত্রিশ রোজা
কমাবে যে পাপের বোঝা।
পড়ো কুরআন পড়ো হাদিস
পড়ো তাহাজ্জুদ
এইভাবে যে করবে তারা আল্লাহর এবাদত।
সেহেরি সারো ভোররাতে আর
সন্ধ্যায় ইফতারের আয়োজন
সিয়াম হলো ত্যাগের মাস
তাকাওয়া অর্জন।
সাদকা করো দুহাত ভরে
আমল করো পূর্ণ
ধনী-গরীব ইফতার করো
অহং করো চূর্ন।
ঈমান আমল ঠিক রেখে
রোজা রেখে ভাই
এই রোজার উসিলাতে
স্বর্গে হবে ঠাঁই।
