ভালবাসব চিরকাল ।।। শফিক তপন
যাকে আমার ভাললাগে সে তো আমার,
সে আমার চির জনমের অন্তর আত্তার ।
ভালবাসা বাসিতে যেন নাই তুলনা তার,
যেন এক মোহনীয় প্রেমময় প্রীতির সম্ভার ।
যাকে এ মন চায় তাকেইতো ভালবাসব,
প্রেমে পড়ব কাছে ডাকব কাছে আসব ।
একই বন্ধনে আবদ্ধ হব সুখে এবং দুখে,
ভালবেসে আজীবন পাশে রব হাসিমুখে ।
সম্পর্ক না হলে দুইজনই দূরে সরে যায়,
হয়ত কাছে আসার থাকেনা কোন উপায় ।
বিরহ বেদনায় বুকটা ভেসে যায় কান্নায়,
কখনও নীরবে ঘুমের ঘোরে স্বপ্নে হারায় ।
ভালবেসে সবাইতো সদা সুখি হতে চায়,
কেউ প্রিয়জনকে কাছে পায় কেউ না পায় ।
তোমার স্মৃতি সব যেন অদৃশ্য মায়াজাল,
ভুলতে পারিনা তাই ভালবাসব চিরকাল ।
শফিক তপন
ক্যানবেরা, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২০ইং
গ্রীষ্মকাল, ১৩ই বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ
Post Views: ৫২৩
0.00 avg. rating (0% score) - 0 votes