ভালাবাসা আর রাগ

ভালবাসা আর অভিমান

রাগ কি তোমার একারই আছে

                       নেই বুঝি আমার?

তো দেখাও দেখি

                      কত রাগ আছে তোমার  ।

রাগ কি আমি এমনি করি?

                      রাগাও না তুমি আমায়..?

তোমার সাথে ঝগড়া করে

                     সময় যায় আমার ।

সেদিন আমার অনেক বকলে

                     কাঁদছি একাই বসে

তারপরও কি রাগ করাটা

                     আমার নাহি সাজে?

যাবই একদিন মরে আমি

                    এত বেশী বকলে

পাবে না আর খুঁজে আমায়

                    অনেক বেশী কাদলে ।

সেদিন ফোনে কথা হচ্ছে

                    ভালই ছিলাম দুজন

হঠাৎ করে কি হলো তোমার

                    রেগে গেলে এমন ।

বকছো আমায় অনেক অনেক

                     কাঁদছি আমি খুব

তারপরও কি কষ্ট হয়না

                     একটু থাকো চুপ ।

বকে আমায় রাখলে যে ফোন

                    ঘুমিয়ে গেছ তুমি

আজকে অনেক ঘুমোবো

                    উঠবো না আর আমি ।

ছুটে এসে কাঁদবে তুমি

                    আমার পাশে বসে

বলবে আমার আর হবে না

                    এবার তো চোখ খোল ।

বলব আমি বলেছিলাম

                    বকলে যাব মরে

এখন কি হবে

                    কান্নাকাটি করে ?

জানি আমি শুনছো না যে

                     তুমি আমার কথা

মরে গিয়েও রাখবো মনে

                   তোমার সকল কথা।

0.00 avg. rating (0% score) - 0 votes