হঠাৎ দেখা
তোমার সাথে হঠাৎ দেখা
ধাক্কা খেলাম খুব
বললাম আমি চোখ নেই
তুমি বললে খুব।
হাসি হাসি মুখ করে
আমায় তুমি দেখো
বললাম আমি, এ কেমন মেয়েরে বাবা
আমায় দেখে হাসো।
কফি আমি খাচ্ছি যে খুব
কফিশপে বসে
তাকিয়ে দেখি সেই মেয়েটি
আবার দেখে হেসে।
অনেক রাগ হচ্ছে আমার
দিলাম নাকে ঘুষি
মেয়েটি সেই হেসেই বললো
এবার তুমি খুশি?
জাদু আছে তার হাসিতে
বুঝে গেলাম আমি
তাইতো আজ তার প্রেমেতে
ডুবে মরি আমি।
