তুমি দাম্ভিকতায় এড়িয়ে চল আমায়
এর পরিণতি কি ছাড়বে তোমায়?
ঘুটঘুটে অন্ধকার দেখোনি তুমি
আঁধারে দেখা যায় কি ভূমি?
ছলনার যুগে এতো অভিমান চলে না
পোষে রাখি তবুও কি তোমার মন গলে না?
পাপ নাকি এতো সহজে কাউকে ছাড়ে না
তবুও কি তোমার একটুও টনক নড়ে না?
যত্নে রাখা সেই টগবগে ফুলগুলো মরে না
স্মৃতিগুলোর কথা কি আর মনে পড়ে না?
রজনীগন্ধার সুগন্ধি এখনো সুভাষ ছড়ায়
কেন করো অযথা মনের বিরুদ্ধে এতো লড়াই?
রমণী যত্নে রাঁধে আশা বুকে বেঁধে
পেয়ারী হাতছানি দিয়ে ডাকে কেঁদে
কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে নদীর ধারে
আসবে কি পদ্মাফুলে ভরা সেই নদীর পাড়ে?
চাঁদটি হাসছে হেলেদুলে ঐ দূর গগনে
তুমি আসবে কি মনের ভুলে এই ফাগুনে?
চলো আবার হাতে হাত রেখে ভবঘুরে হয়ে হাঁটি
জলনিধির বালুচরে গড়ে তুলি আমাদের ঘাঁটি।