হয়াইটক্রাইম ও আশ্চর্যবোধক চিহ্ন

ক্যামেরাল্যান্স ভেঙে যখন নেমে আসে উঁচুদরের শান্তহাসিআমাদের ভেতর মধ্যবিত্ত সংসারগুলো কেঁপে ওঠে। আমাদেরবস্তিগুলো আগুনে পোড়ে। আর ধার করা যে বিশ্বাসগুলো  ল্যাপটেছিল কপালেরক্তজলে ধুয়েমুছে হয় পবিত্র।

এরপর সংবিধান আর আমাদের মধ্যখানেকারও মুখ থেকেনেমে আসে তেলমাখাসাপের মতো বণিকপংক্তি। আমাদেরঠাডাপড়া  চোখের সম্মুখে ঝুলেঅলিম্পিক ম্যাডেল। আরতাদের তৈরী স্ট্যাডিয়ামে দৌড়াতে দৌড়াতে ফেটে যায়  আমাদেরদেহ। আমরা টাইমআউটের ইশারায় দূর্বাঘাসের ডগায় বসেদোয়া ইউনুস পড়তে পড়তে নিজের রক্ত,নিজেই শুষে খাই।

এখন মানিক মিয়া অ্যাভিনিউর ফুটপাতে আমাদের চোখ থেকেকেবল ঝরে পড়েঅতীত সংস্কার।

০১/০৮/২০১৮

0.00 avg. rating (0% score) - 0 votes