অতি ক্ষুদ্র অনু থেকে পয়দা মানুষ
তারাই একে অন্যরে বলে খামুশ
জন্মিলে মরিতে হয় এটাই পরম সত্য
তবুও মানুষ অন্যায় অত্যাচারে থাকে লিপ্ত।
দুইদিন আগে পরে সবাই তো যাবে মরে
তবুও তো এরা কতো অহংকার করে
পূর্বে কতো জাতি হয়েছে যে ধ্বংস
তবুও মানুষ ধর্ম ভুলে হয় কেন হিংস্র?
দুনিয়াটা স্রষ্টার নিয়ামতে ভরপুর
অথচ মানুষ আইন মানে না প্রভুর
পার্থিব জীবনে তারা করে দেশে দেশে যুদ্ধ
স্রষ্টার সৃষ্টি দেখে কি হয় না তারা উদ্বুদ্ধ?
ধনী আছে যারা প্লাবনেও এরা খেতে পায়
পায় না খেতে যারা দিনে এনে দিনে খায়
চোখ আছে তবু সমাজ আজ বড় অন্ধ
স্রষ্টার দেওয়া ফুলে পায় তারা গন্ধ।
যতই করবে মানুষ অন্যায় অবিচার
দুনিয়াতে-আখিরাতে হবেই সবার বিচার
সবল কি দুর্বল সবাই তো আমরা মানুষ
অচিরেই ধ্বংস হবে সবার রঙিন ফানুস।
