এক কাপ চা

এক কাপ চা

তোকে রেগে বলছি আমি

                       এখান থেকে যা

আমার জন্য করবি একটু

                      ইস্পাহানি চা ।

বলছি আমি ভাল লাগছে না

                      করবো না আর কাজ

আমার জন্যে চা করলে

                     কি এমন হবে আজ।

আজ বুঝি না কাল বুঝি না

                     দেবো না চা করে

হাতে ধরি পায়ে ধরি

                     দে না চা করে।

কাল যখন বলেছিলে

                    আমার চা হয়নি ভালো

তখন মনে ছিল না তোর

                    না পেলে আজ লাগবে না যে ভালো।

কে বললো চা ভালো নয়

                    চা টা দারুন খাসা

শুধু চিনির জায়গায় দিবি রে

                    তোর মিষ্টি ভালবাসা।

0.00 avg. rating (0% score) - 0 votes