আমি আসব না মা তোমার কাছে
করোনা থেকে যেন সবাই বাঁচে
পাঠালে হবেনা শুধু অঢেল অর্থ
দেশের কল্যাণে মানতে হবে শর্ত
দেশপ্রেম বুকে নিয়ে করতে হবে জয়
মনে থাকিতে হবে সদা আল্লাহর ভয়
অদৃশ্য এই ভাইরাস নাকি বড় প্রাণঘাতী
ধরিলে ছাড়ে না নাকি কোটিপতি কি মহীপতি
সারা বিশ্বে চলছে আজ বাঁচার লড়াই
মানুষ করে না আর আগের বরাই
আর্জি সবার কাছে যেন সদা এই স্বভাব রই
প্রার্থনা করতে হবে যেন আল্লাহ সহায় হয়
তোমরা যেন ভালো থাকো করি সেই দোয়া
তাই আসছি না মা তোমাদের দিতে ছোঁয়া।