আবার দেখার অপেক্ষায়
সাইকান
হাতে ঘড়ি, চুলে তেল আর
কাধে ব্যাগ নিয়ে যেতাম স্কুলে
সিরাজ স্যারের চড় খেয়ে
আইস্ক্রিম খেতাম আবিদে।
সকাল সকাল মক্তব যেতাম
বিকালে খেলতাম গোল্লাছুট
সন্ধ্যে নামার আগেই দিতাম
নদীতে এক ডুব।
এভাবে যে শৈশব গেলো
গেলো যে কৈশোর
বন্ধুগুলো হারিয়ে গেলো
সব যে স্বার্থপর।
কেউবা দিল বিদেশ পাড়ি
কেউবা বাধলো ঘর
কেউবা আবার নিরুদ্দেশ
হয়ে গেল সব পর।
অনেক পরে খুজে পেলা
ময়না যে তার নাম
আজ ধরা দিল সে গগনে
বিদায়-গোধূলির লগনে।
শৈশবের এই একখানা সতী
মোরে করছে অন্তরে ক্রন্দন
আবার যখন দেখা হবে
দিও আমায় একখানা আলিঙন।
হাতে বিস্কু, মুখে হাসি
অপরূপার রূপে তুমি
আসতে যখন প্রাঙগনে
পথের দেখা দেখতে দেখতে
চাইতাম করতাম আলাপনে।
বাপ যে তোমার পুলিশ মশাই
ভয় যে হতো কানায় কানায়
গাধতে চাইতাম শিমুল মালা
পুকুর পাড়ের বন উজালা।
আসবি যখন আনবে সাথে
দেখবো যে তোমার সহচর
চেনার বন্ধু,পেলাম না ক ভাবার অবসর।
অন্ন দেব কলাপাতায়
বসতে দেব পদ্মপাতায়
আমার মেয়ের মুখে থাকবে হাসি
তুমি যে এবার তারই পিসি।
তবে এসো এবার বৈশাখ মাসে
এনো আবার সখি সাথে
পলাশ দোলে দোলনা খাবে
নৌকায় বসে পা দুলাবে।
