জরাজীর্ণ পহেলা বৈশাখ

বছর ঘুরে বাংলা পঞ্জিকার শুরুর মাসে/

বাংলার ঘরে ঘরে খুশির বার্তা নিয়ে আসে/
এপ্রিল মাসের চৌদ্দ তারিখ/
আসে মোদের পহেলা বৈশাখ/
সারা দুনিয়া জুড়ে চলছে আজ বৈশ্বিক মহাযুদ্ধ/
করোনা ভাইরাস করবে নাকি মানুষকে শুদ্ধ/
প্রতিবারে কতো ঢাকঢোল বাজিয়ে পালন হয়/
এবারের পহেলা বৈশাখ কিন্তু সেরকমটা নয়/
এই বৈশাখে শার্ট প্যান্ট পড়া ছেলেটি নাকি পাঞ্জাবি পড়বে না/
থ্রি-পিস পড়া মেয়েটিও নাকি শাড়ি পড়ে প্রেমিকের হাত ধরবে না/
শপিংমলে বাহারী রঙের বৈশাখী পোশাক টাঙাবে না/
ফুল-পল্লব আর সবুজে মেলার দোকান রাঙাবে না/
বটতলার পাশে বসে পান্তা ইলিশও খাওয়া হবে না/
করোনা মুক্ত থাকতে কেউ তো আর বাইরে যাবে না/
মিষ্টির দোকানে ক্রেতারা নাকি ভিড় করবে না/
কাকুর এবার হালখাতাও আর খোলা হবে না/
মেলা, নৌকা বাইচ, শোভাযাত্রায় রয়েছে নিষেধাজ্ঞা/
১৪২৭ পহেলা বৈশাখ আমাদের জন্য দুর্ভাগ্য/
বটতলায় খা খা রোদে বসবে না মেলা/
দেখা যাবে না কিষাণ-কিষাণীর নানান খেলা/
একদিনের বাঙালির হবে না বৈশাখী আয়োজন/
আজকে থেকে বদলে যাবো করেছি সে পণ/
আনমনে ভাবছি আমি বটতলায় বসে/
বাঙালি সাজবো না এতো হিসাব কষে।

0.00 avg. rating (0% score) - 0 votes