গৃহবন্দী ব্যস্ত মানুষ,
ঘর’টা যেন জেলখানা-
হাতছানি দেয় দূরের আকাশ,
বাঁধ মানে’না দেলখানা!
কল্প গুলো গল্প হয়ে,
অল্প করে মন দোলায়-
শিকল ছাড়া বন্দি দেহ,
সল্প সুখে দুখ ভোলায়!
প্রিয় মানুষ অতি প্রিয়,
নিয়ম মেনে দুরত্বে-
হাঁচি কাশি মুখটা ঢেকে,
হাত ধোয়া’টা গুরুত্বে!
অবোধ মনটা হচ্ছে সুবোধ,
হোম কোয়ারেন্টার আসনে-
সবাই মনে পাচ্ছে সাহস,
প্রধানমন্ত্রীর ভাষণে!
হাতছানি দিক দূরের আকাশ,
পোষ মানাবো দেলখানা-
থাকবো সবাই গৃহবন্দী,
ঘর বানাবো জেলখানা!!
সাহিদা রহমান মুন্নী
সম্পাদক- কবিতায় জাগরণ

অসাধারণ কাব্য পাঠে মুগ্ধ হলাম কবি ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সব সময়।