রুদ্ররোষ

( করোনা ভাইরাস কোবিড-১৯ এর সনেট )
রুদ্র রোষে ক্ষিপ্ত হয়ে আসছে করোনা
মানব দেহে ডুকছে থাকছে অজানা ,
সর্দি কাশী ঠান্ডা জ্বরে হয় যে সূচনা
মরন ব্যাধি ছড়ায় বাড়ায় যন্ত্রণা ।
বাচ্চা আর বয়স্করা বাহিরে যেওনা
করোনা হইতে রক্ষা কেহই পাবেনা ,
ধনী গরীব বৈষম্য করোনা বোঝেনা
মরন আঘাত করে কাউকে মানেনা ।

দুনয়াব্যাপী হচ্ছে এ কোন আলোড়ন ,
চলছে মানব মনে এ কোন দহন ।
দ্রুতবেগে ছড়াল সে সাড়া দুনিয়ায় ,
ছোবলে তার সবার প্রাণ যায় যায় ।
করোনা থেকে বাঁচতে নিজ ঘরে থাক ,
সামাজিক দূরত্বটা ঠিকঠাক রাখ ।

0.00 avg. rating (0% score) - 0 votes