রাত্রী শেষে আঁধার কেটে জাগিল প্রভাতবেলা
ক্ষুর্ধাত মানুষ চলছে ছুটে, অন্ন জুটাতে দু’বেলা।
জীর্ণশীর্ণ দেহগুলো মিছিলের মতো চলছে ছুটে
ভাগ্যে যদি একটি কাজ কোন রকমে যায় জুটে
পয়সা কিছু পাওয়া গেলে, চাল-ডাল আনব কিনে
গতকিছুদিন কেটেছে মোদের আধাপেট শুধু খেয়ে।
আজকে কাজ পেতেই হবে, দুধের শিশুটাকে বাঁচা হবে,
দিন দুয়েক পায়নি খেতে দুগ্ধপোষ্য অবোধশিশু
তাইতো বলছি ভাই, আজকে আমার একটি কাজ চাই।
আচ্ছা দাদা আমাকে নিন, যা কিছু সব আছে কাজ
মনের মতো করে দিবো,পরিপাটি হবে সাজ।
পরিবারের লোকগুলো সব গুনছে প্রহর বসে বসে,
আশা তাদের বাঁধছে বাসা, পেটপুরে আজ সবায় খাবে।
স্যার, ও স্যার মিনতি করি আমাকে নিন কাজে
ফাঁকিবাজি নেই, সততার সাথে কাজটি দেবো করে।
স্যার কহিলেন, দূর ব্যাটা তোর দেহের যে সাইজ
তোর দ্বারা হবে না কাজ, দিনটা মাটি হবে আজ।
সারাদিন ধরে বহু চেষ্টা করে, জুটিল না কোন কাজ
মলিন বদনে ফিরিল বাড়ী, কাটবে না খেয়ে ও আজ।
প্রাসাদের পর প্রাসাদ গড়ে, উঠেছে নতুন নগরী
বিংশ শতাব্দীর উৎকর্ষতায় গরীব আজ ও গরীব-ই