তোমার জন্মে আমরা বাঙালি পেয়েছি স্বদেশ!
জন্ম তোমার নাহলে হতোনা বাঙালির দেশ।
একশ বছর মুজিব বর্ষ মুজিব হয়েছে পূর্ণ,
তোমার জন্যে বাঙালি জাতির মোদের গর্ব ধন্য।
ইতিহাস তুমি একটা সূর্য প্রদীপ চেরাক বাতি,
তোমার চেরাক জ্বালিয়ে বাঙালি পেয়েছিল- জ্যুতি।
নদীর বহতা পাখির গানের ঝরঝর ঝরে ঝর্ণা,
মুজিব তোমার শ্রদ্ধা জানিয়ে ছড়াই পুষ্প বন্যা।
তোমার জন্যে পেয়েছি সবুজ মাঠঘাট নদী হাট,
পেয়েছি মোদের বর্ণ মালার পেয়েছি প্রাণ ভরাট।
পেয়েছি মোদের এই বাংলার উত্তর দিকে মেরু,
পেয়েছি মোদের এই বাংলার দক্ষিণ দিকে মেরু।
পেয়েছি মোদের কাজী নজরুল পেয়েছি অনেক কবি,
পেয়েছি মোদের হাজার কবির মুগ্ধ বর্ণ ছবি।
পেয়েছি মোদের রবী ঠাকুরের সোনার বাংলা গীত,
হয়েছে মোদের মধুর কন্ঠে এ জাতীয় সংগীত।
এক নয় দুই হাজার বছর লক্ষ্য বছরে তুমি,
এই বাংলার মধ্যে মনির তোমার জন্মভূমি।
এনেছিল কাল তোমার দুয়ারে এনেছিল কেবা রক্ত,
তারা কখনও মানুষ চিনেনি মিথ্যে ছিল আসক্ত।
এই বাঙালির এই বাংলার যতদিন হয় সকাল,
প্রতিটি সকালে ফুলের হাসিতে তোমার রইবে বহাল।।
তোমার জন্ম দেশের জন্ম একই সুতায় গাঁথা
এই ইতিহাস রইবে চিরকাল রইবে গেঁথেই পাতা।
-মোঃ মুসা ইসলাম শুভ্র
Hide quoted