ষড়রিপুর তাড়না

ষড় রিপুর তাড়না ছেড়ে
মনের কালিমা মুছে ফেলে ,
মিথ্যে হইতে থাকবে দূরে
মানুষ হয়ে বাঁচতে হলে ।

জগতের সেরা সৃষ্টি মানুষ
আজ লোভ লালসায় মত্ত ,
মানবসেবা ভুলে সবাই
নিজের স্বার্থ পূরনে ব্যস্ত ।

মানুষ হয়ে বাঁচার লাগি
ভুলতে হবে নিজের স্বার্থ ,
মানব সেবা করতে হবে
না হয় হবে জীবন ব্যর্থ ।

0.00 avg. rating (0% score) - 0 votes