নীড় ভাংগা ঢেউ /// শফিক তপন
তীর হারা
মাঝি আমি সাথী মোর ঐসাগরের ঢেউ,
পথ হারা
পথিক আমি পথে নেই মোর সঙ্গী কেউ ।
নিদ হারা
পাখি আমি কাটে রাত ঐগাছের ডালে,
শূন্য বুক
কেঁদে ভাসাই সকলের চোখের আড়ালে ।
দিবা নিশি
শুধু মনে হয় আজও আমি বড়ই একা,
সাথী হবে
এজীবনে তেমন কারো সাথে নাই দেখা ।
বন্ধু ভাবি
আমি যারে সেই সর্বদা দূরে সরে পড়ে,
কত চাওয়া
না পাওয়ার বেদনায় এবুকটা যায় ভরে ।
ভাবি যারে
আপন বলে সেইতো দেখি হয়ে যায় পর,
চেয়ে থাকি
যদি কেউ ভালবাসায় ভরে দেয় শূণ্যঘর ।
২রা ফেব্রুয়ারী, ২০২০ইং
রোববার, ২০শে মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ