যেই মানুষটার জন্য আমি
প্রহর গুনি এখন
আমার কাছে আসবে ফিরে
জানি না সে কখন
ভালবেসে কেন সে থাকে দূরে দূরে
হৃদয় আমার ফেরি করে হৃদয়ের তীরে
একাকীত্বের চার দেয়ালে
বন্ধী আমি আছি
বুঝেনা সে তাকে ছাড়া
কেমন করে বাঁচি।
যেই মানুষটার জন্য আমি
স্বপ্ন বুনি রোজ
ভালোবাসার সেই মানুষটা
নেয় না আমার খোঁজ
জানিনা সে কেমন করে
আমায় ভুলে থাকে
আমি ছাড়া কতোখানি
তার যে ভালো লাগে
এক মুহূর্ত যায় না আমার
শইগো তারে ছাড়া
তার প্রেমেতে পরে আমি
হইছি দিশেহারা।
যেই মানুষটা আছে আমার
হৃদয় পিঞ্জর ঘিরে
জানিনা সে কেন এখন
থাকে দূরে দূরে
দিন কাটে তার ভীষন কাজে
কর্ম ব্যাস্ততায়
আমারো কাটে দিন
তারি অপেক্ষায়
জানিনা সে কবে এসে
সঙ্গে নিয়ে যাবে
তিন কবুলের মন্ত্র পড়ে
সঙ্গে সঙ্গে রবে।