বিড়ালটি আমার বুকে ঘুম যায়

বুকে দিয়েছি ঠায়
কোলে ঘুম যায়,
আমায় কাছে পেলে
বুকে ঘুমিয়ে যায়।

আদর করি ভালোবাসি
ভালোবাসে সে আমাকে,
আমায় কাছে পেলে
জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সে।

আমায় দেখতে পেলে
দৌড়ে ছুটে আসে কাছে,
লাফ দিয়ে বুকে উঠে
শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে।

ছোট বাচ্চার মতো করে
আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সে,
আমার বুকে মাথা রেখে
ঘুমিয়ে পড়ে সে।

0.00 avg. rating (0% score) - 0 votes