চল আজ যাই অজানার পথে
গেল দিন গেল রেখেছি মলিন,
চল আজ দুই হয়ে যাই এক
নতুনের পথে বাজাই কলিন……।
আমাদের প্রেমে হাসাই বাগান
ফুলে আর ফলে দেব কৌশলে,
সকলের মুখে ভাসাব নজির
মানুষের মন হাসে খলখলে।।
চল আজ মোরা নীল উদ্যানে
দুটি হাত ধরে হারিয়েই যাই,
যেখানে মেঘলা আমরা তাড়াই
চল আজ মোরা সীমানা ছাড়াই।
চল আজ যাই নতুনের ঘরে
স্বগত জানাই দু হাজার বিশ।।
