পাশে আছে প্রিয় মুখ
তুমি অতি সাধারণ
আমার চোখে চোখ পড়তে
আমাকে করেছ বরণ।
মনে মনে তুমিও যে
আমাকে চেয়ে ছিলে
আমার নজরে ছিলে তুমি
আমার এই দিলে।
শুভ সন্ধ্যা ফুল তুমি
ফুলগুলো কেশে
সেজে আছো মায়া তুমি
কোন সে আবেশে।
কপালে তে কালো টিপ
ঝুমকা কানেতে
চোখেতে তোমার আহবান
ঠোটের অভিমানতে।