নীল তুমি

আকাশের রং নীল
বিশালের মধ্যে নেই কোন তল
সাগরের রং নীল
বুকের মাঝে শুধুই জল
বেদনার রং নীল
ঘরে বসে একাকী কান্নার ঢল

নীলা রং লালে মিশিয়ে শাড়ীর আঁচল
বধূ হবে পরের ঘরে আমার চোখে জল

নীল রং দিয়ে শিল্পী
কত সুন্দর ছবি আঁকে নতুনের তরে
দেখিতে কত জনা ভিড়
অপরূপ দেখার মায়াজাল গভীরে
নীল শোভা পায়
আমার মনের আঙিনায়

তোমার সাবলীল ঐ হৃদয়টা নীল
ঘৃণার মাঝে তাই থাকবে চিরকাল

0.00 avg. rating (0% score) - 0 votes