একটি তামান্না

পুরু কাঁচের ফ্রেমে তারে খুঁজে পাই
তারে পাই হাতের ছোট্ট কালো ঘড়িতে।
অলঙ্কৃত ভারী ভারী শব্দের সমারোহে
তার অবাধ বিচরণ মুগ্ধ করে আমাকে।
বাম হাতটা নাড়িয়ে যখন কথা বলে
আমি দেখি একজন বিজ্ঞ বিশ্লেষক।
জ্ঞানভান্ডার হতে জ্ঞান বিতরণের প্রয়াসে
চোখে পড়ে ভালোবাসা মোড়ানো উদ্বেগ।
খুশি হলে চোখদুটো বেশ চিকচিক করে তার
প্রকম্পিত ঠোঁটে প্রকাশ করে বিরক্তি আর রাগ
চোখের কোণে জমে ওঠে রূপালী মুক্তা বিন্দু
চশমাটা ঠিকই সুকৌশলে নজর এড়ায় সবার।
আমি যেন তার সকল অভিযোগের কেন্দ্রবিন্দু
সারা মাথায় ঘোড়ে যেন হাজার রকম ভাবনা।
বিরক্তি , রাগ-রূঢ়তা দেখে সে আমার ;আর
আমার চোখে আমি দেখি একটি তামান্না।

0.00 avg. rating (0% score) - 0 votes