কথোপকথন
আল আমিন মুহাম্মাদ
আমি ভাত কাপড়ের জন্য কবিতা লিখি,
– এক বোঝা পাট নই আমি
যে পণ্য করে হাটে
বিক্রি করে কিনবে চাল – ডাল
তারপর খাবে।
দেশজোড়া খ্যাতির জন্য আমি কবিতা লিখি,
– কূখ্যাতিও ছড়াতে পারি বিশ্বময় মূহুর্তে,
মধুসুদন আমারে চেনে হাঁড়ে হাঁড়ে
কয়েছিল “ভান্ডারে তব বিবিধ রতন”।
তাহলে
তরামন বিবির দুঃখের কথায় কবিতা লিখি,
– আমি তো পৈতৃক সম্পত্তির মতো ওয়ারিশ করিনা কাউকেই,
পৃথিবীর সবকিছুই আমার ওয়ারিশ।
শব্দের নর্তকিরা এলে আমার আঙ্গিনায়
করলে পাগল আমাকে বেসামাল!
আমি কি করবো তখন?
– তুমি সমূলে ভূলে পৃথিবীর সবকিছুকে,
শুধু কবিতার জন্যে সঁপে আত্বার পরাণটা
শুধু কবিতার জন্যে লিখো
কবিতা। কবিতার জন্য কবিতা।