সময়ের গণেশ

 

সময়ের গণেশ

আল আমিন মুহাম্মাদ

 

ঠান্ডা হাওয়াই বইছে এখন

        নির্বাচনী হাওয়া,

এই কারনে হয়নি সবার

      দ্বারে দ্বারে যাওয়া।

                    

সময় এলে নলোকলো-

      শোন চাচা চাচি!

বিপদকালে চোখ মুছাতে

     আমি পাশে আছি।

 

ভোট ফুরালে রাজনীতিতে

    গনেশটা যায় উল্টে,

সেবা করার নিয়মটা যে

   একবারে যায় পাল্টে।

 

ঝোপটা বুঝে কোঁপটা মেরে

      জনগণের বুকে,

বাংলাদেশে এমন নেতা

      থাকেন মহা সূখে।

 

0.00 avg. rating (0% score) - 0 votes