আল আমিন মুহাম্মাদের তিনটি ছড়া

আল আমিন মুহাম্মাদের তিনটি ছড়া

 

(১)  বেকার

চাল, ডাল, মাছ-গোস্ত

আলু,বেগুন-মুলো,

বেকার হয়ে ভারি মজা

কিনতে এ-গুলো।

 

(২)    বুড়ো

বি:দ্র:-বাংলাদেশে সরকারি চাকরির বয়স 30, এরপর সে আর চাকরিতে ঢুকতে পারবে না।

তিরিশ বছর পার করেছ

এখন তুমি বুড়ো,

তোমায় একটা চাকরি দিয়ে

মারবো দেশের মুড়ো?

 

(৩)       মামু

এমে পাশ করে এখন

কোথায় বলো যামু?

যেইখানে যাই সেইখানে

লাগে বড় মামু।

 

0.00 avg. rating (0% score) - 0 votes