গাঁয়ের হাট

কাব্যগ্রন্থ: মাতৃদেশ(অপ্রকাশিত)

গাঁয়ের হাট

আল আমিন মুহাম্মাদ

 

 নবগঁঙ্গা নদীর তীরে আমার গাঁয়ের হাট,

ওপারের সাথে মিলে আছে সাঁকো খেয়াঘাট।

সোম-শুক্র পড়লে বেলা বসে হাটের মেলা,

গম্ গমা গম্ বেচাকেনায় ফুরিয়ে যায় বেলা।

চাল-ডাল, পেয়াজ-রসুন, মাছ-তরিতর্কারি

হাঠের বেলা যায় যে পাওয়া যা লাগে দর্কারি।

 মহাজনে কিনে কিনে ঘর ভরে পাট-ধান

চাষীরা ফলায়ে ফসল করে এখানেই আম্দান।

 

বৈঠা হাতে নাও চালায়ে গানের তালে তালে,

হাটুরে আসে পসরা নিয়ে ভিড়েই নদীর কুলে।

 শাপলা তুলে দূর্মাঠ থেকে আনে খোকাখুকি

 অল্প টাকায় বেচে-কিনে বড্ড হাসিমুখি।

ক্যান্ভাচার গানের সূরে মানুষ করে জড়

সাপের খেলা, ম্যাজিক দেখায় হয়ে জড়সড়।

 ফেরিওলা মুখের রসে মুখর করে হাট।

 সন্ধ্যা হলে আর থাকেনা মানুষের জন্-যাট।

 কয়েক গাঁয়ের মানুষ করে হাটে ভিড়াভিড়,

 ছোট্ট নদীর তীরে গড়ে ভালোবাসার নীড়।

 

0.00 avg. rating (0% score) - 0 votes