অভিমান

অনেক দিন লিখিনি,
লিখবো না ভেবে রেখেছিলাম
তুমি কেন লেখনী তা জানতে
আবার লেখায় ফিরিলাম।

জানো আমার আর ভালো লাগে না
বুকের মাঝে শুধু ব্যথার অনুভব
এখনি তোমাকে কাছে পেতে চাই
শুনতে চাই তোমার মনের কথা সব

তুমি কত দুরে আছো?
জানতে ইচ্ছে হয় খুব বেশি
চিৎকার করে বলতে ইচ্ছে হয়
রিয়া আমি তোমায় ভালবাসি

হয়তো আজকের এই লেখা
তুমি পাবে না, না হয় তুমি পড়বে না
হয়তো পেয়েও ফেলে দেবে
হয়তো আমার বুকে আর ফিরবে না

আমার প্রশ্নগুলো কি শুনতে পাও
আমার কথা কি এতটুকু মনে পরে
অভিমান আর কতদিন এভাবে
ভালবাসি বলোনি আদরে

0.00 avg. rating (0% score) - 0 votes