জানি আমি পারবো না

জানি আমি পারবো না
চেষ্টা আমার হারবো না
তবুও আশায় বেঁচে থাকা
স্বপ্ন দু’চোখ শুধুই ফাঁকা

আলোর মাঝে খুঁজে বেড়াই
অন্ধকারে সবই হারাই
মিথ্য আমার জীবন ধারা
অভাব মাঝে দিশে হারা

ভালবাসার আশায় থাকি
মিছে মিছি ফাকায় ডাকি
ভুলের মাঝে জীবন পার
তবুও আশা বড় হবার

কুলের দিশা এখন নাই
ভুল বুঝে যায় বাবা ও ভাই
মায়ের কাছে নয়যে ভালো
বউয়ে বলে মন যে কালো

এমন যেথা জীবন আমার
অভাব যুদ্ধে সবই বেকার
মনের মাঝে শুধুই হাহাকার
প্রয়োজন এখন অনেক টাকার

জানি আমি পারবো না
তবুও কোথাও হারবো না
দেখিয়ে দিবো এমন আশা
চাই যে সবার ভালবাসা

0.00 avg. rating (0% score) - 0 votes