আল্লাহ আমায় ক্ষমা করো

আল্লাহ আমায় ক্ষমা করো
______ নিয়াজমাহমুদ

আল্লাহ আমায় মাফ করে দাও একটু দয়া চাই।
পাপে তাপে জীবন গেল নিঃস্ব আমি তাই।

তুমি ছাড়া কেইবা আছে আমায় করে ক্ষমা।
এমন ভালো নেই কিছুই আমল নামায় জমা।

এ’ভুবনে তুমি ছাড়া কে দয়াবান আছে?
তাইতো আমি ভরসা নিয়ে হাজির তোমার কাছে।

খাস দিলেতে তওবা আমার দিল করে দাও সাফ
তুমি ছাড়া কেইবা আমায় করতে পারে মাফ।

এত কিছুর পরেও তুমি দাওনি ধ্বংস করে।
তবু তোমার নিয়ামতে রাখলে জীবন ভরে।

রাখলে তুমি কানায় কানায় তোমার দয়ার ছাপ।
তেমনি করেই দাও মুছে দাও আমার যত পাপ।

আমার পড়া নবীর দূরুদ তাহার উছিলায়।
মাফ করে দাও বান্দা তোমার চরম অসহায়।

সাফি আল্লাহ, মাফি আল্লাহ, পরম দয়াবান;
আমায় তুমি কবুল করো নাজাত করো দান।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “আল্লাহ আমায় ক্ষমা করো

Comments are closed.