- কাব্যগন্থ: দেশ-দশের ছড়া
- মশা
- -আল আমিন মুহাম্মাদ
- মশা ,মশা,মশা!
- তোর জ্বালাতে কোনোখানেই!
- যায়না একটু বসা।
- গাড়িতে তুই, বাড়িতে তুই
- হাড়িতে তুই ,খড়িতে তুই
- তুই তুই তুই!
- তোর কাঁমড়ে কোন্-খানেতে?
- বালিশ নিয়ে শুই।
- হাটেতে তুই, ঘাটেতে তুই
- দলেতে তুই ,জলেতে তুই
- তুই তুই তুই!
- তোর কারনে ক্যামন করে?
- বেঁচে থাকি মুঁই
- বাজারে তুই, মাজারে তুই
- খাঁচাতে তুই, মাঁচাতে তুই
- তুই তুই তুই!
- তোর বিঁষেতে পঁচে গ্যালো!
- বাংলাদেশের ভূঁই।
- মশা, মশা, মশা!
- তোর হুঁলেতে ভূলে গিছি!
- প্রতিবাদী ভাষা।
