ভালোবাসি তোমায়

তুমি যদি হও পাখি
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব নাকো মানা?
মনি-মুক্তা নিয়ে আসবো
আমার ডানায় করে,
তা দিয়ে সাজাবো তোমায়
মনের মতো করে?।

তুমি পাশে নেই ,তবুও তোমায়
অনুভব করি?
তুমি আমার হবে না জানি?
তবুও তোমার পথ চেয়ে আছি।
স্বপ্ন সত্যি হবে না জানি
তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমায় যে ভালবাসি।

মন কাঁদছে অঝরে
খুব আপন মানুষ
সে আছে দূরে?
তবুও মনের ব্যাথা
বলিনি তারে যদি কষ্ট পেয়ে,
তার চোখে অশ্রু ঝরে?
আমি যে ভালোবাসি তারে।

হয়তো ভালবাসতে
জানি না আমি,
তোমার মতো করে?
তোমার মনটা রেখেছি ,
আমার হৃদয়ে খুব যত্ন করে?
হয়তো তুমি এখনো পুরোপুরি ,
বুঝতে পারনি আমাকে?
হাজার কষ্টের মাঝেও,
ভালবাসি তোমাকে।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “ভালোবাসি তোমায়

Comments are closed.