- কাব্যগ্রন্থ: হাওয়াই ওড়ে মন
- গাঁয়ের মাঠ
- -আল আমিন মুহাম্মাদ
- আমার বাড়ির সাথেই গাঁয়ের সবুজ মাঠ,
- বার মাসই মেলে রে ভাই ফসলের হাট।
- বরো-আমন,মটর-শুটি,শর্ষে, গমের খেত
- চাষির বুকে ঢেউ তোলে যেন স্বর্গসুখের রেত
- গামছায় বেঁধে ভাত মাঠে গিন্নি আনলে ওরে
- আলের পিড়েই ব্যস্ত কৃষক খায় প্রাণটা ভরে।
- তালের ছায়ায় বসে মায়ায় রাখাল চরে ধেণু,
- আদূল প্রাণে বাজায় সূরে ক্লান্তি-ঝরা বেণু
- মেঠো পথের বাঁকা নাচন থামে দূর দিগন্তে
- নরম ঘাসের পরম ছোঁয়া লাগে রে পথ যেতে।
- ধীরে ধীরে গোধূলী মাঠের আদূল বুকে নামে,
- ব্যস্ত দিনের জমা কথা বলতে রাতের খামে।
- বাবুই পাখির বাসার মত ঠিলে আাছে ঝুলে
- রস খাওয়াতে খেজুর গাছ ডাকছে পরাণ খুলে।
- সেই গাছেতে ওঠে গাছি কাটে দিয়ে হেলান,
- মুখে ধরে মধুর সূরে আউল-বাউল গান।
- রবি ছড়ায় মুক্তো আলের শিশির ভেজা ঘাসে,
- চরণ দু’টি ভিজিয়ে দেবে চুমোই হেসে হেসে।
- হাটু-জলের তলির মাঠে যখন তুমি গেলে,
- নাম না জানা ফুল-কুসুমের দেখা তুমি পেলে।
- জলের সাথে বাতাস খেলে উর্মি-মালা বয়,
- শাপলা ফুলে দেখে হেসে কুটি-কুটি হয়।
- নাম না জানা ফুলগুলো ঢেউয়ের তালে
- তালে,
- ফুর্ফুরে ঐ পবন-তানে কোন সে সুখে দোলে।
- জল ভরা মাঠের উঠোন ফুলে ফুলে সাজা,
- চাঁদনি রাতে পরীর হাতে জোসনা দিয়ে মাজা।
- জল শুঁকালে চাঁন্দা-পুটি,চুঁচড়ো মাছের ঝাঁক
- ধরতে সবাই ছোটে ভোরে জোরসে দিয়ে ডাক।
- মাঠের বুকে গাঁয়ের লোকে জীবন খুজে পায়,
- মাঠের মাটি-ই বুকে নিয়ে জীবনটা কাটায়।
