অন্য কোথাও যেতে হবে
আল আমিন মুহাম্মাদ
বিয়াল্লিশ বৎসর হয়ে গেল স্বাধীনতা,
এখনও ভাসে বাতাসে অবৈধ বারূদের গন্ধ
মনে হয় ইয়াইয়া খানের কোন সাগ্রেদের।
এখনও পঁচালাশের গন্ধ বেরোয় বাতাসে,
একাত্তরের কোন মূক্তিকামীর।
বিয়াল্লিশ বৎসর হয়ে গ্যালো স্বাধীনতা,
বায়ন্নাও চলে গেল সেই কবে, অথচ
এখনও বলতে পারিনা সত্য কথা
দৌরাত্নের জিহ্বায় মূখটি ফস্কে যায়।
বলে বাংলা ভাষা কিনেছিলাম চড়া দামে!
আমার তো মনে হয়না,
হয়তো বাকি রয়েছে এখনো আরো
আরো মানুষের রক্ত!
বিয়াল্লিশ বৎসর হয়ে গ্যালো,
এখনো উঠিনি আলোর সূর্য পূর্বকোণে
টেকনাফ থেকে তেতুলিয়ার আকাশে।
অথচ কি নির্বোধ! কি বেহায়ার মতো
কেটে গেল বিয়াল্লিশ বৎসর।
এ ক্যামন সূর্য?যে জ্বলেও নিষ্প্রভ
এ ক্যামন তারার আকাশ?যে তারকাহীন
এ ক্যামন দূর্গন্ধযুক্ত বাতাস?
যে নিঃশ্বাস নিতে পারিনা।
অতএব
আমাকে অন্য কোথাও যেতে হবে খুব দ্রুত
নিঃশ্বাস নিতে হবে এবং বাঁচতে,
যেখানে সত্যিকার অর্থে
সূর্য আছে আকাশ আছে এবং নির্মল বায়ূ।
-অাল আমিন মুহাম্মাদ
গংগারামপুর,হরিতলা,শালিখা, মাগুরা
