কষ্টের মাঝেও হাসি মুখ

হাসি মুখে হাসো তুমি
হাসো মন খুলে,
হাসির মাঝে লুকিয়ে,
রয়েছে শত শত কষ্ট?
হাসি মুখে হাসো তুমি।

হাসি মুখে উজ্জ্বল
করে তোমায়,
হাসি মুখে মানিয়ে
যায় তোমায়,
হাসি মুখে হাসো তুমি।

তোমার হাসির প্রতি
আমায় করে মুগ্ধ,
তোমার মুখ ভরা হাসি
করে আমায় পাগল,
হাসি মুখে হাসো তুমি।

শত কষ্টের মাঝে
হাসি মুখে হাসো তুমি,
কেমন করে হাসো তুমি?
তোমার হাসি মুখ,
দেখে অন্তর ভরে যায় ,
হাসি মুখে হাসো তুমি।

ঘর নাই পোশাক নাই
নাই কোনো কিছু?
কেমন করে হাসো তুমি ?
হাসি মুখে হাসো তুমি।

তোমার হাসি মুখে
প্রতি মানুষের দৃষ্টি?
তোমার হাসি মুখে,
মুগ্ধ হয় প্রতিটি মানুষ,
হাসি মুখে হাসো তুমি।

0.00 avg. rating (0% score) - 0 votes