মা লক্ষ্মীর বিসর্জনের কবিতা
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বিসর্জনের বাদ্যি বাজে,
মা লক্ষ্মী নতুন সাজে,
লক্ষ্মী মায়ের আজকে বিসর্জন।
ঢাক বাজা কাঁসর বাজা,
মায়ের বরণডালা সাজা,
নদীর ঘাটে মা লক্ষ্মীর আনয়ন।
সবাই নদীর ঘাটে এসে,
নাচে ও গায় মিলেমিশে,
ঢাকের তালে নাচে সবার হৃদয়,
ঘুঘু ডাকে ধানের খেতে,
ধুনোর গন্ধে উঠে মেতে,
সবাই বলে লক্ষ্মী মাই-কি জয়।
আর কিছু ক্ষণেক পরে,
মাকে সবে প্রণাম করে,
হাঁটুজলে ধীরে দেবীরে নামায়,
সবাই মিলে একই সাথে
ভাসায় জলে ধরে হাতে,
সবাই সুরে বিসর্জন গীত গায়।
