ভীষণ জ্বালায়

আসলো ঘরে ঝম ঝমিয়ে
ভালবাসতে আমায়,
কেমন করে ধরে রাখবো
ভালবাসবো তোমায়।

আসলে তুমি সান্ধক্ষনে
হিমেল বাতাস নিয়ে,
আলোক নিভে চলে গেলো
ঘরে আধার দিয়ে।

আমিতো ভাই ভীষণ জ্বালায়!
সয়না কেন ভালবাসা?
দু’জনই আমার নিত্য সাথী
কেউ করোনা নিরাশা।

যেজন আমায় আগলে রাখে
দিন-রাত্রি সারাক্ষন,
অন্য জনে মাঝে মাঝে আসে
ভাবনায় রাখে মন।

এমন জ্বালায় আছিগ আমি
পর করবো কাকে?
একজন বুঝি থাকলে পাশে
অন্য জনে ডাকে।

প্রসঙ্গঃ বৃষ্টি আর বিদ্যুৎ

0.00 avg. rating (0% score) - 0 votes