হে মানব! তুমি আবার ভাবো,
চোখ বুজে তুমি আবার দেখো,
কি দেখা যায়, শান্ত বাতাস?
অনল মাঝে ক্লান্ত আকাশ?
হয়নি দেখা, আবার দেখো,
চোখ খুলে তব দৃষ্টি রাখো,
পড়েছে চোখে, না দেখা আঁধার!
আলো ছায়াতে, তোমার মাজার!
হে মানবী! অনেক কিছু,
পিছ না ছেড়েও পিছু পিছু,
চোখে কাঁদে তবু মুখ কাঁদে না,
মুখটা হাসি ধরেই রাখে,
দায়িত্বের এই রংশালাতে,
চোখের পানি চোখেই মাখে।
এমন কবে হয়েছিল শেষ?
হাসি কান্না একসাথেতে!
হে দৈব! কি বলব তোমায়,
তোমার সামনে বৃথাই আমি,
আমার জীবন আমার কি আর,
রহস্য বাঁধেন অন্তর্যামী।
রহস্য আর হয় না ভাঙা,
জীবন চলে ঘোড়ার চালে,
দাবা খেলার বোর্ডটা জুড়ে,
মাকড় হাঁটে স্ত্রস্তপায়ে।
হে মৃত্যু! আমি দেখতে ব্যাস্ত,
তোমার হাতে কেমন অস্ত্র,
তুমি আসবে তাইতো আমি,
জীবনের কাছে অধীনস্ত।
চেয়ে দেখ ঐ রাস্তার মানুষগুলোর দিকে
তাকিয়ে আছে পরে থাকা খাবারের দিকে।
তবুও খাবার পাচ্ছে না তারা
অনাহারে দিন কাটাচ্ছে সর্বদা।
আমি কাটাই আমার একাল,পার হয়ে পেতে না দেখা ত্রিকাল,
মুখে হাসি কান্না চোখে,নিয়েই দাবার খেলা চলে,
না বলা সেই কথাগুলো,আজও নানান কথা বলে,
আজও জানে উত্তর নাই,তবুও নানান প্রশ্ন করে।