ঐ বাঁকে

আল্লাহ্ ডাকে ঐ বাঁকে
যেথায় নামাজ হয়,
নামাজ পড়ে মোমিন হও
নেইকো তোমার ভয়।

যবে শুনো আজান বাণী
ছুটবে ফেলে কাজ,
মসজিদ হবে আশার আলো
পরিবর্তন-এ সমাজ।

মোমিন হব আশায় বুক
শিখি কোরআন পড়া,
ঈমান হবে শক্ত মোদের
দ্বীন আলোকে ফেরা।

আল্লাহ্ দিবে নিজের হাতে
মুমিনের প্রতিদান,
আমল হবে জান্নাতের ঘর
পাইবে অঢেল সম্মান।

0.00 avg. rating (0% score) - 0 votes