বাংলায় ছিল যখন
স্বৈরাচারী পাকিস্তানি ,
বাংলার মানুষের সম্মান
হয়েছিল হানি ।
প্রতি পদে পদে হয়েছিল
বাঙালি নির্যাতিত ,
প্রতিবাদ কেউ করলেই তার
প্রাণ ওরা কেড়ে নিত ।
হানাদারের পদভারে
হয়ে নিমজ্জিত ,
থাকতো সদা বাঙালি জাতি
ভয়ে শঙ্কিত ।
ভাবতো বুঝি এই আসবে
হানাদারের দল ,
লুটে নেবে সর্বস্ব
দিয়ে গায়ের বল ।
অত্যাচারে জর্জরিত বাঙালি
হয়ে ছিল নিরাশ ,
সবাই যেন হয়ে গেছিল
এক – একটা জিন্দা লাশ ।
তখন হঠাৎ এলো মুজিব
সুনামির মতো ,
এলো বুঝি কেউ বাঙালিকে
ভরসা দেয়ার মতো ।
এসেই সে তার বজ্রকণ্ঠে
মুক্তির ডাক দিলো ,
সে ডাকে বাঙালির জিন্দা লাশে
প্রাণ আবার ফিরে এলো ।
এতদিন ধরে ভয়ে ভীত ছিল
যে বাঙালির দল ,
মুজিবের নেতৃত্বে পেলো
শক্তি , সাহস ও বল ।
এতকাল ধরে ঘুমিয়ে থাকা
ক্ষিপ্ত বাঘের দল ,
উঠলো জেগে ভেঙে ফেলতে
পরাধীনতার শিকল ।
বাঙালির এই সাহস দেখে
ভয়ে ভীত হানাদার ,
তাদের ওপর গুলিবর্ষণ
করলো বার – বার ।
ত্রিশ লক্ষ বীর বাঙালি
দিলো নিজ প্রাণ ,
যার ফলে বাংলা পেল
বিজয়ের সম্মান ।
