শিক্ষিত হও

হাতে তুলে নাও কলম
তুলে নাও বই খাতা,
শিক্ষা নিয়ে বেঁচে থাকো
থাকো শিক্ষা নিয়ে।

শিক্ষা নিয়ে বাঁচো
বাঁচো শিক্ষিত হয়ে?
শিক্ষিত হলে পাবে
পাবে শিক্ষিত মূল্য?
অশিক্ষিত হলে পাবে
পাবে মনে কষ্ট?

শিক্ষিত মানুষের
মত মানুষ হও
হও শিক্ষিত মানুষ।
শিক্ষা নিয়ে বেঁচে থাকো
থাকো এই জীবনে।

তরুণ তরুণী
এগিয়ে যাচ্ছে
যাচ্ছে শিক্ষা নিয়ে?
শিক্ষা নিয়ে তোমরা,
এগিয়ে যাও,
যাও শিক্ষা নিয়ে,
সামনের দিকে এগিয়ে
যাও শিক্ষার মান নিয়ে।

শিক্ষিত মানুষ হও
হও জ্ঞানী মানুষ,
শিক্ষিত হয়ে এগিয়ে যাও
যাও সামনের দিকে।

শিক্ষিত মানুষ হলে
পাবে সবার কাছে মূল্য,
অশিক্ষিত হলে পাবে নাতো
কারো কাছে মূল্য।

শিক্ষিত মানুষের
মত মানুষ হও
হও জ্ঞানী মানুষ,
শিক্ষা নিয়ে বেঁচে থাকো
থাকো শিক্ষিত মানুষ।

শিক্ষা ছাড়া কিছু নাই
নাই কোনো পথ,
শিক্ষা নিয়ে শিক্ষিত হও
হও জ্ঞানী মানুষ।

0.00 avg. rating (0% score) - 0 votes